ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক পতনে লেনদেন চলছে আজ সোমবার (৫ অক্টোবর)। লেনদেন শুরুর প্রথম ৫২ মিনিট বা বেলা ১০টা ৫২ মিনিটে ডিএসইতে ১৩৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ৫২ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে তিন দশমিক ২০ পয়েন্ট। এ সময় সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪৭৯ দশমিক ১৬ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৪ দশমিক ৬৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮ দশমিক ৫৫ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির এবং কমেছে ১৬৯টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা প্যারামাউন্ট টেক্সটাইলের ১৬ কোটি ৪৭ লাখ টাকা, এপেক্স ফুডসের আট কোটি ১১ লাখ টাকা, সায়হাম টেক্সটাইলের সাত কোটি ৪৫ লাখ টাকা, বিডি ল্যাম্পসের চার কোটি ৬৪ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের তিন কোটি ৭৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ৭৪ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের তিন কোটি ৪৪ লাখ টাকা এবং ইভেন্স টেক্সটাইলের তিন কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।