1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ২৮ শিক্ষার্থী হাসপাতালে প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন প্রযুক্তি সেবার উন্নয়ন: কার্ড সেবা ছয় দিন বন্ধের জটিলতায় ৩১ ব্যাংক ব্যাংকে সিএসআর খাতে ব্যয় কমেছে ২১% চাক্তাইয়ের ৮ গুদামে মিলল ‘অবৈধ’ মজুত ১৮০০ বস্তা সার মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা সোমবার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ ভৌগলিকভাবে দুর্যোগপ্রবন অঞ্চলে অবস্থিত। সে কারণে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি থাকা আবশ্যক। দুর্যোগপূর্ব ও পরবর্তী ব্যবস্থাপনা কার্যকর রাখতে নিয়মিত মনিটরিং থাকা দরকার। তিনি বলেন, আবহাওয়ার সতর্কতা সংকেতগুলোর ব্যাখ্যা সাধারণ মানুষদের জানাতে উদ্যোগ নিতে হবে। নিয়মিত মহড়ার মাধ্যমে সবাইকে সচেতন করতে পারলে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। আশ্রয়কেন্দ্রগুলো সর্বদা প্রস্তুত রাখা এবং দুর্যোগকালে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের নিরাপদ জায়গায় স্থানান্তরের প্রস্তুতি নিয়মিত যাচাই করাও প্রয়োজন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ