1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ২৮ শিক্ষার্থী হাসপাতালে প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন প্রযুক্তি সেবার উন্নয়ন: কার্ড সেবা ছয় দিন বন্ধের জটিলতায় ৩১ ব্যাংক ব্যাংকে সিএসআর খাতে ব্যয় কমেছে ২১% চাক্তাইয়ের ৮ গুদামে মিলল ‘অবৈধ’ মজুত ১৮০০ বস্তা সার মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

মেঘনা ব্যাংকের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সাব-শাখা স্থানান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসির বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সাব-শাখা বরিশাল সদর, বরিশালের সাগরদী, আমতলার মোড়ে স্থানান্তর করা হয়েছে। নতুন স্থানে স্থানান্তরিত সাব-শাখাটির উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. মমতাজুল করিম এন আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলম এবং খুচরা ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির। এছাড়াও নিকটস্থ শাখাসমূহের ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাহক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান বলেন, এই সাব-শাখা স্থানান্তরের ফলে এলাকার গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য, সুবিধাজনক ও কার্যকর হবে। তিনি আরও বলেন, নতুন অবস্থান থেকে সাব-শাখাটি ব্যক্তিগত ও ব্যবসায়িক—উভয় ধরনের গ্রাহকদের আরও দক্ষতার সঙ্গে সেবা প্রদান করতে সক্ষম হবে। এর মাধ্যমে গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মেঘনা ব্যাংকের অঙ্গীকার আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ