1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ২৮ শিক্ষার্থী হাসপাতালে প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন প্রযুক্তি সেবার উন্নয়ন: কার্ড সেবা ছয় দিন বন্ধের জটিলতায় ৩১ ব্যাংক ব্যাংকে সিএসআর খাতে ব্যয় কমেছে ২১% চাক্তাইয়ের ৮ গুদামে মিলল ‘অবৈধ’ মজুত ১৮০০ বস্তা সার মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ২৮ শিক্ষার্থী হাসপাতালে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ২৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার দুপুরের পর উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দুপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ করা হয়। এ সময় রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের প্যাকেটজাত দুধ পান করার কিছুক্ষণ পর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন পেটব্যথা ও মাথা ঘোরার কথা জানায়। এরপর আরও তিন-চারজন শিক্ষার্থী একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। একপর্যায়ে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিমল দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, সন্ধ্যা পর্যন্ত মোট ২৮ শিক্ষার্থী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। পরে রাত ১০টার দিকে ২৫ শিক্ষার্থীকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়। বাকি তিনজনকে আরও কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে ছাড়পত্র দেওয়া হবে।

তিনি আরও বলেন, যে দুধ পান করে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, সেটির নমুনা সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানতে চাইলে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা ডেইলি স্টারকে বলেন, ঘটনাটি তদন্তে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু ইউসুফ মো. সাহেদুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা ও আরএমও।

এ বিষয়ে জানতে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের প্রজেক্ট সমন্বয়ক জাকারিয়া আমানকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ