1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ২৮ শিক্ষার্থী হাসপাতালে প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন প্রযুক্তি সেবার উন্নয়ন: কার্ড সেবা ছয় দিন বন্ধের জটিলতায় ৩১ ব্যাংক ব্যাংকে সিএসআর খাতে ব্যয় কমেছে ২১% চাক্তাইয়ের ৮ গুদামে মিলল ‘অবৈধ’ মজুত ১৮০০ বস্তা সার মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এই দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পুলিশ কর্মকর্তার সহায়তায় প্রিজন ভ্যানের তালা খুলে ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে পরিকল্পিতভাবে একটি প্রাইভেট কারে তুলে দেওয়া হয় বলে দাবি করেছে গাজীপুর মহানগর পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার দাবি করেন, “প্রিজন ভ্যানটির দায়িত্বে থাকা এসআই প্রবীর আদালত থেকে ফেরার পথে পুরান ঢাকায় এ ঘটনা ঘটান।”

২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। সেদিনই ‘পিচ্চি রাজা’র পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

সেদিন পুলিশ জানিয়েছিল, আদালতের কাজ শেষে আসামি বহনকারী গাড়িটি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থামানো হলে এসআই প্রবীর কুমার ‘পিচ্চি রাজা’কে শৌচকর্মের জন্য গাড়ি থেকে নামান। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান। পরে অন্য ২৯ আসামিকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন- এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে ঘটনা তদন্তে গঠিত পর্যবেক্ষণ কমিটি।

তদন্তে নেমে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে, পিচ্চি রাজা বাইমাইল থেকে পালাননি। তিনি ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের ঢাকার আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল।

“ফেরার পথে তাঁতীবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে প্রিজন ভ্যানটি থামানো হয়। ওই সময় ভ্যানের ইনচার্জের দায়িত্বে ছিলেন প্রবীর কুমার। তিনি চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে চাবি নিয়ে ভ্যানের তালা খুলে দেন। ‘পিচ্চি রাজা’সহ দুই হাজতিকে ভ্যান থেকে নামানো হয়। অন্য হাজতি খাইরুল বাশারকে পরে ভ্যানের সামনের দিকে বসানো হলেও ‘পিচ্চি রাজা’কে আর ভেতরে নেওয়া হয়নি।”

পুলিশ কমিশনার বলেন, “পুরো ঘটনাটিই ছিল পূর্বপরিকল্পিত। রাস্তার পাশে আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেট কারে পিচ্চি রাজাকে তুলে দেন প্রবীর কুমার। এরপর পরিস্থিতি স্বাভাবিক দেখিয়ে তিনি আবার পাহারা দেওয়া পুলিশ দলের সঙ্গে যোগ দেন।”

তৌফিক ইমরোজ খালিদী: আমাদের কালের কাঙাল হরিনাথ

তৌফিক ইমরোজ খালিদী: কঠোর সম্পাদকের আড়ালে স্নেহশীল অভিভাবক

তৌফিক ইমরোজ খালিদী: এই ‘যাওয়া তো নয় যাওয়া’

তৌফিক ইমরোজ খালিদী: শিল্পানুরাগী এক অনন্য আতিথেয়তার মানুষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ