1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ২৮ শিক্ষার্থী হাসপাতালে প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন প্রযুক্তি সেবার উন্নয়ন: কার্ড সেবা ছয় দিন বন্ধের জটিলতায় ৩১ ব্যাংক ব্যাংকে সিএসআর খাতে ব্যয় কমেছে ২১% চাক্তাইয়ের ৮ গুদামে মিলল ‘অবৈধ’ মজুত ১৮০০ বস্তা সার মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচটি ঘিরে বুয়েন্স এইরেসে বইছে উৎসব আর আবেগের হাওয়া। মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে এই মহাতারকাকে বিদায় জানাতে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী স্কোয়াডের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে চোট, ক্লাবের ব্যস্ত সূচি আর দীর্ঘ ভ্রমণের জটিলতায় এই ঐতিহাসিক মুহূর্তে হাজির থাকতে পারছেন না বেশ কয়েকজন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সোমবার জানিয়েছে, অনুপস্থিতদের মধ্যে সবচেয়ে বড় নামটি হলেন ফরোয়ার্ড পাওলো দিবালা। তার সঙ্গে একই ক্লাবে খেলা ডিফেন্ডার নাহুয়েল মলিনাও থাকতে পারছেন না মেসির বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে। ইতালিয়ান ক্লাব এএস রোমা দিবালা ও মলিনাকে ছাড়তে রাজি হয়নি। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় এবং দুই মহাদেশে দীর্ঘ ভ্রমণের ধকল এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দলটির কর্তৃপক্ষ।

একই কারণে অনুপস্থিত থাকছেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ফোরতে ভির্তুসে যোগ দেওয়া মিডফিল্ডার আলহান্দ্রো পাপু গোমেজ। এছাড়া, কলম্বিয়ার ক্লাব অ্যাতলেতিকো নাসিওনালে খেলা গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিও যেতে পারছেন না বুয়েন্স এইরেসে। তার ক্লাবের ম্যাচ রয়েছে আগামী শুক্রবার।

আর্জেন্টিনার এবারের আন্তর্জাতিক বিরতির স্কোয়াডে দিবালা, মলিনা, পাপু গোমেজ, আরমানি— কেউই নেই। তবে স্কোয়াডে থাকলেও চোটের কারণে ছিটকে পড়া ডিফেন্ডার হুয়ান ফইথ স্পেনে ফিরে গেছেন। নতুন করে আবার আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নিতে তাকে সায় দেয়নি স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।

উরুগুয়ের ক্লাব পেনিয়ারোলে খেলা ডিফেন্ডার হার্মান পেজ্জেয়ার উপস্থিত থাকা নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে উরুগুয়ে থেকে আর্জেন্টিনার দূরত্ব কম হওয়ায় শেষ মুহূর্তে তিনি মনুমেন্তাল স্টেডিয়ামে পৌঁছাতে পারেন বলে জানিয়েছে টিওয়াইসি।

অবশ্য না পাওয়ার এসব খবরের মাঝেও মেসির বিশেষ দিনটিতে পাশে থাকতে বুয়েন্স এইরেসে হাজির হচ্ছেন বিশ্বকাপজয়ী বাকি সতীর্থরা। ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও বিশেষ আমন্ত্রণে উপস্থিত থাকছেন আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি।

তাছাড়া, এবারের স্কোয়াডে না থাকলেও আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ক্ষণের সাক্ষী হতে ক্যাম্পে যোগ দিচ্ছেন রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসো। আর নিষেধাজ্ঞায় থাকার কারণে মাঠে নামার সুযোগ না থাকলেও উপস্থিত থাকবেন লিয়ান্দ্রো পারেদেস। ফলে পুরানো ও নতুন মুখদের বড় একটি অংশের সমন্বয়েই সম্পন্ন হবে আলবিসেলেস্তেদের হয়ে মেসির পথচলার শেষ পর্ব।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি কেবল সাধারণ কোনো প্রীতি ম্যাচ নয়, এটি ফুটবল ইতিহাসের এক রঙিন অধ্যায়ের সমাপ্তি। ২০২২ সালে কাতারের মাটিতে লুসাইল স্টেডিয়ামে ট্রফি উঁচিয়ে ধরা আর্জেন্টিনা দলের সবাইকে হয়তো মনুমেন্তালের ড্রেসিংরুমে এক ফ্রেমে পাওয়া যাবে না। তবে যারা সেখানে থাকবেন, তারা মাঠ থেকে এবং যারা দূরে থাকবেন, তারা হৃদয় থেকে মেসিকে জানাবেন তাদের ভালোবাসার বিদায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ