1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ২৮ শিক্ষার্থী হাসপাতালে প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন প্রযুক্তি সেবার উন্নয়ন: কার্ড সেবা ছয় দিন বন্ধের জটিলতায় ৩১ ব্যাংক ব্যাংকে সিএসআর খাতে ব্যয় কমেছে ২১% চাক্তাইয়ের ৮ গুদামে মিলল ‘অবৈধ’ মজুত ১৮০০ বস্তা সার মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

হুথিদের হটিয়ে ইয়েমেনের মোখা শহর দখলে নিল সরকারি বাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ প্রদেশের পশ্চিমে অবস্থিত কৌশলগত বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের সরকারপন্থী সাবা নিউজ এজেন্সি এমনটাই জানিয়েছে। গত মাসে হুথি বিদ্রোহীরা শহরটি দখল করে নিয়েছিল।

সরকারি বাহিনী জানিয়েছে, হুথিদের সঙ্গে 'তীব্র লড়াইয়ের' পর তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহর দখলে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনের সরকারি বাহিনীর মিডিয়া সেন্টার জানায়, একটি সামরিক সূত্র সরকারপন্থী সাবা নিউজ এজেন্সিকে বলেছে, মোখার আশপাশের কয়েকটি এলাকায় লড়াই হয়েছে। এতে হুথিদের বেশ কয়েকজন হতাহত হয়েছে।

হুথি বাহিনী ও সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে চলমান সংঘাতে মোখা এখনও গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবেই রয়ে গেছে।

ভৌগোলিক অবস্থানের কারণে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ রয়েছে। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালি থেকে শহরটি প্রায় ৭৫ কিলোমিটার (৪৭ মাইল) উত্তরে অবস্থিত।

'গেট অব টিয়ার্স' নামে পরিচিত এই সংকীর্ণ জলপথ বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল হয়ে উপসাগরীয় অঞ্চল থেকে ভূমধ্যসাগরে যাওয়া অপরিশোধিত তেল ও জ্বালানি এবং এশীয় পণ্য ও রুশ তেল পরিবহনের অন্যতম প্রধান পথ এটি।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ