1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ খেয়ে ২৮ শিক্ষার্থী হাসপাতালে প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেট কারে তুলে দেন এসআই প্রবীর বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন প্রযুক্তি সেবার উন্নয়ন: কার্ড সেবা ছয় দিন বন্ধের জটিলতায় ৩১ ব্যাংক ব্যাংকে সিএসআর খাতে ব্যয় কমেছে ২১% চাক্তাইয়ের ৮ গুদামে মিলল ‘অবৈধ’ মজুত ১৮০০ বস্তা সার মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে এত দিন যে বিধিনিষেধ ছিল, তা প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানিগুলোর স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির পথ খুলে গেল।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে সোমবার (৫ অক্টোবর) এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখার উপসচিব মো. মামুন রশীদ স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরাসরি তালিকাভুক্তির ওপর আগে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১৯ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্মারকের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নতুন চিঠির মাধ্যমে সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

সাধারণত কোনো কোম্পানি শেয়ারবাজারে আসতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার বিক্রি করে। সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে। ফলে নতুন করে আইপিও প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তালিকাভুক্তির সুযোগ তৈরি হবে।

তবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই চিঠিতে কোনো কোম্পানি কী শর্তে সরাসরি তালিকাভুক্ত হতে পারবে, সেই বিস্তারিত প্রক্রিয়া নির্ধারণ করা হয়নি। বরং ২০২০ সালে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে সরাসরি তালিকাভুক্তির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিধিমালা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সিকিউরিটিজের সরাসরি তালিকাভুক্তি) বিধিমালা, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে। প্রস্তাবিত বিধিমালায় নির্দিষ্ট শর্তে আইপিও ছাড়াই বিদ্যমান শেয়ারহোল্ডারদের মালিকানাধীন শেয়ারের ১০ থেকে ২০ শতাংশ বিক্রির মাধ্যমে কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ রাখার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটেও বর্তমানে ‘ডাইরেক্ট লিস্টিং অব সিকিউরিটিজ অন দ্য স্টক এক্সচেঞ্জ রুলস, ২০২৬’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। এতে মতামত দেওয়ার সময়সীমা ছিল গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ