1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া বিল দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, বাধ্যতামূলক অবসরে ডিএনসির প্রধান রাসায়নিক পরীক্ষক বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক দুর্গাপূজায় ব্যাংক ৩ দিন বন্ধ, তবে খোলা ১৭ অক্টোবর দুর্নীতির অভিযোগে কারা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইউপি ভোটের দিনক্ষণ চূড়ান্তে সোমবার বৈঠকে বসছে ইসি অসদাচরণ ও দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, রাসায়নিক পরীক্ষক অবসরে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী সোনালী যুগের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা: আইজিপি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নিয়ন্ত্রণাধীন প্রদেশটিতে আজ রোববার (১১ অক্টােবর) সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের অধীনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এর ফলে প্রদেশটির পিটিআই-নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে। খবর আল জাজিরার।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, তিনি মন্ত্রিসভার সুপারিশ অনুমোদন করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মন্ত্রিসভার সদস্যরা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এ সময় সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকারের ‘ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

এমন পরিস্থিতিতে ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে পিটিআই। তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকলেও পাকিস্তানজুড়ে ইমরান খানের উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে।

ইমরান খান ও তার দলের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে পাকিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির ফলে কেন্দ্রীয় সরকার ও পিটিআইয়ের মধ্যে বিরোধ আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ