1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘জাতির বৃহত্তর স্বার্থে’ জাতীয় বন্দর কৌশল তৈরি করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী পেনশন পুনঃস্থাপন চেয়ে ফের গ্রামীণ ব্যাংকের সামনে অবসরে যাওয়া কর্মীরা শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বলিউড অভিনেত্রীর আবেগঘন বার্তা হ্যাটট্রিক করে বাংলাদেশের ‘প্রথম’ হাসান যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের মুগ্ধসহ ১১ হত্যাকাণ্ড: এমপিসহ ২৬ জনের বিচার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা

শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তিন ঢাকাই সিনেমা। সিনেমা তিনটি হলো—‘স্নেহের বন্ধন’, ‘কাটিস’ ও ‘চিরকুট’। তিনটি ছবিতেই ঢাকাই সিনেমার নিয়মিত তারকা শিল্পীদের উপস্থিতি নেই।

তারকানির্ভরতার বদলে গল্প, অভিনয় ও নির্মাণের ওপর ভর করেই দর্শকের সামনে আসছে সিনেমাগুলো। মুক্তির অপেক্ষায় থাকা এই তিন সিনেমার গল্প, অভিনয়শিল্পী ও নির্মাণের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ সিনেমায় অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর।

এই সিনেমার নায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী সিনেমাটির মুক্তির খবর নিশ্চিত করে বলেন, পূজা উপলক্ষে ‘স্নেহের বন্ধন’ মুক্তি দিতে যাচ্ছেন তারা।

‘যত বড় সিনেমাই আসুক না কেন, ব্যবসা কেমন হবে বা দর্শক কীভাবে গ্রহণ করবে, সেটা আগে থেকে কেউ বলতে পারে না। ঈদ ছাড়া এখন সিনেমা মুক্তি দেওয়া অনেক বড় সাহসের ব্যাপার। এ ক্ষেত্রে আমার প্রযোজক সাহসের পরিচয় দিয়েছেন।’‘কাটপিস’

‘কাটপিস’ সিনেমাটি নির্মাণ ও প্রযোজনা করেছেন ইফফাত জাহান মম। গার্মেন্টসের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগতই সিনেমাটির গল্পের মূল উপজীব্য। পাশাপাশি এতে রয়েছে পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প।

এরইমধ্যে এই সিনেমার একটি আইটেম গান প্রকাশিত হয়েছে। এতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী।

নির্মাতা মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ সিনেমার গল্পে থাকছে নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম ও জীবনের নানা গল্প।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মীম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারী, আব্দুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান ও ইব্রাহিম সুজন।

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর ‘চিরকুট’ মুক্তি পাবে। তবে সিনেমাটি শুধু সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে।

চিরকুট সিনেমার পরিচালক মুনতাসির আকিব বলেন, ‘নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই চিরকুট-এর গল্পের সূত্রপাত। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ এবং ঘটনাটিকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প দেখেন না, বরং একটি সময়কে অনুভব করতে পারেন—সেটাই আমাদের চেষ্টা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ