1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল ব্যাংক খাত পুনর্গঠনে আগামী পাঁচ-আট বছর প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর শকুনি লেক বাঁচাতে মাদারীপুরে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-গুলি, আহত ১০ সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে: দুলু

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

একটি বাণিজ্যিক শোরুম উদ্বোধন করতে মানিকগঞ্জ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শনিবার (১০ অক্টোবর) যাত্রাপথে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখোমুখি হয় তাকে বহনকারী গাড়িটি। তবে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি ছাড়াই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এই অভিনেত্রী। দুর্ঘটনার পরপরই মানিকগঞ্জের নির্ধারিত কর্মসূচি বাতিল করে তিনি নিরাপদে ঢাকায় ফিরে আসেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার খবর নিশ্চিত করেন তানজিন তিশা নিজেই।

সেখানে তিনি লেখেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এবং আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ আছেন। একই সঙ্গে তিনি দ্রুতই সবার সঙ্গে পুনরায় দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। তবে দুর্ঘটনাটি ঠিক কীভাবে বা কোন স্থানে সংঘটিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ প্রকাশ করেননি তিনি।

সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, দুর্ঘটনায় তার বড় কোনো শারীরিক আঘাত বা জটিলতা তৈরি হয়নি এবং তিনি বর্তমানে ঝুঁকিমুক্ত অবস্থায় ঢাকায় অবস্থান করছেন।

দেশের ছোট পর্দার অন্যতম শীর্ষ অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন তানজিন তিশা। বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে সাবলীল অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক মাধ্যমের নানা কর্মকাণ্ড নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ