1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল ব্যাংক খাত পুনর্গঠনে আগামী পাঁচ-আট বছর প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর শকুনি লেক বাঁচাতে মাদারীপুরে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-গুলি, আহত ১০ সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে: দুলু

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবহিত দুই ব্যক্তি। এ ঘটনায় বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ হতে দেখেছেন। এরপর মেঝেতে একাধিক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা গেছে।

ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ইয়েমেনের ইরানপন্থী হুথিদের সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যে শনিবারের এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে এরই মধ্যে দুবার বিমানবন্দরটিতে হামলা হয়েছে। এতে চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া একটি উড়োজাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার আহ্বান জানিয়েছে।

কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে সৌদি আরবের রাজধানীতে যাওয়া ও সেখান থেকে আসার ফ্লাইট বাতিল করেছে তারা। বিমান সংস্থাটি বিমানবন্দর বন্ধের কারণ হিসেবে সেখানকার 'নিরাপত্তা পরিস্থিতির' কথা উল্লেখ করেছে।

এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ তাদের নিজ নিজ হাব বিমানবন্দর ও রিয়াদের মধ্যে চলাচলকারী একাধিক ফ্লাইট বাতিল করে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার ও চলতি সপ্তাহের শুরুর দিকে হুথিদের হামলার পর বেশ কয়েকটি বিমান সংস্থা সৌদি আরবের রাজধানীতে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করে। এমন এক সময়ে এসব ঘটনা ঘটছে, যখন রিয়াদে বড় কয়েকটি জ্বালানি ও বিনিয়োগবিষয়ক সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

সম্মেলনগুলোর আয়োজকেরা শনিবার জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তারা।

হুথিরা উড়োজাহাজ চলাচলকারী সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকার চলতি মাসের শুরুর দিকে গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান শুরু করার পর সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবে ঘোষণা করেছে হুথিরা।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ