1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল ব্যাংক খাত পুনর্গঠনে আগামী পাঁচ-আট বছর প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর শকুনি লেক বাঁচাতে মাদারীপুরে মানববন্ধন, জেলা প্রশাসককে স্মারকলিপি ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ-গুলি, আহত ১০ সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে: দুলু

আন্তর্জাতিক আদালতে বাবু হত্যার বিচার হবে: দুলু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

বর্তমান সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে সানাউল্লাহ নুর বাবুর খুনিদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার বিকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল বাবু হত্যা। প্রকাশ্য দিবালোকে তাকে হত্যার পর খুনিদের বিচার বাধাগ্রস্ত করতে যা যা করা দরকার, তার সবই করেছে তারা। এ কারণে ১৬ বছরেও বিচার হয়নি; উল্টো শেখ হাসিনা খুনিদের বিনা ভোটে মেয়র ও চেয়ারম্যান বানিয়ে পুরস্কৃত করেছেন।

তিনি আরও বলেন, শুধু বাবু নন, বিএনপিকে দুর্বল করতে অসংখ্য নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে। এতদিন ক্ষমতার জোরে বিচার বাধাগ্রস্ত করা হলেও এখন গণতান্ত্রিক সরকারের আমলে আন্তর্জাতিক আদালতে এসব খুনের বিচার হবে।

বনপাড়া বাজারে শহীদ বাবু চত্বরে জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে দলীয় কর্মসূচি পালনকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় প্রকাশ্য দিবালোকে খুন হন তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ