1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় চুয়েটের ৬ শিক্ষক হরমুজে জাহাজ চলাচল: বছরের আয় কি মাসেই ঢুকছে নাবিকদের পকেটে? মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে হাজারো পরিবার সিলেটে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online

পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

পর্দা উঠল ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরের।

বাংলাদেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে যৌথভাবে এ আয়োজন করে আসছে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠান শুরু হয়। এসময় এক ছাদের নিচে দেখা যায় দেশের বিনোদন জগতের পরিচিত মুখ, নির্মাতা, অভিনয় ও সংগীতশিল্পীদের।

এর আগে বিকেল থেকেই আয়োজন স্থলে আসতে থাকেন তারকারা। রেড কার্পেটে তাদের স্বাগত জানান প্রিয়ন্তী উর্বী ও প্রান্তর দস্তিদার।

তারকাদের মধ্যে অভিনয় জগতের তারিক আনাম খান, রহমত আলী-ওয়াহিদা মল্লিক জলি দম্পতি, পরিচালক অনিমেষ আইচ, সংগীতশিল্পী খৈয়াম সানু সন্ধি, জাহিদ নিরব প্রমুখদের রেড কার্পেটে স্বাগত জানানো হয়। তাদের মধ্যে অনেকেই এবারের পুরস্কারের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।

এবারের আয়োজনটি সঞ্চালনা করছেন রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু।

বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল বিনোদন জগতের সৃজনশীলতা ও সাফল্যকে স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে। এবারের আয়োজনেও পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট—এই চার বিভাগে সরাসরি দর্শকদের ভোটে ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এর পাশাপাশি থাকছে দুটি বিশেষ পুরস্কার।

সন্ধ্যার আয়োজনে থাকছে নানা পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন আলিফিয়া স্কোয়াড ও সারিকা সাবাহ। এছাড়া বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নেবেন সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ।

প্রথমবারের মতো এ অনুষ্ঠানে পারফর্ম করবেন মেহজাবীন চৌধুরী। সংগীত পরিবেশন করবে ইমন চৌধুরীর ব্যান্ড বেঙ্গল সিম্ফনি।

২০২৫ সালের আলোচিত ওটিটি প্রযোজনাগুলো এবারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

পপুলার বিভাগে সেরা অভিনেতার পুরস্কারের জন্য লড়ছেন আফরান নিশো, মোশাররফ করিম, নাসির উদ্দিন খান, মোস্তাফিজুর নূর ইমরান ও প্রীতম হাসান। ক্রিটিকস বিভাগেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেখানে এই চার অভিনেতার সঙ্গে রয়েছেন জাহিদ হাসান।

সেরা অভিনেত্রী (পপুলার) বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, তমা মির্জা, তানজিন তিশা ও রাফিয়াত রশিদ মিথিলা। ক্রিটিকস বিভাগে জয়া, মেহজাবীন, তমা ও তানজিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তানজিকা আমিন।

গতবছর নানা ধরনের ওয়েব সিরিজ দর্শকদের নজর কেড়েছে। হাস্যরসাত্মক গল্প থেকে রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক কাহিনী—বিভিন্ন ঘরানার কাজ জায়গা করে নিয়েছে আলোচনায়।

সেরা নাটক বা সিরিজ (পপুলার) বিভাগে মনোনয়ন পেয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’, নুহাশ হুমায়ূনের ‘২ষ’, সৈয়দ আহমেদ শাওকীর ‘গুলমোহর’, আশফাক নিপুণের ‘জিম্মি’ এবং শিহাব শাহীনের ‘মাইসেলফ অ্যালেন স্বপন ২’।

সেরা চলচ্চিত্র (পপুলার) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে রায়হান রাফীর ‘আমলনামা’, শরাফ আহমেদ জীবনের ‘ডিমলাইট’, জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’, ভিকি জাহেদের ‘নীল সুখ’ এবং অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’।

অন্যদিকে, ক্রিটিকস বিভাগে সেরা চলচ্চিত্র, নাটক ও সিরিজের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে ‘২ষ’, ‘গুলমোহর’, ‘জিম্মি’, ‘নয়া নোট’ এবং সুকর্ণ সাহেদ ধীমানের ‘ফেউ’।

এবারের পুরস্কারে নির্মাতাদের কাজও বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।

সেরা পরিচালক (চলচ্চিত্র, পপুলার) বিভাগে মনোনয়ন পেয়েছেন ‘নয়া নোট’-এর জন্য অনন্য প্রতীক চৌধুরী, ‘ঘুমপরী’র জন্য জাহিদ প্রীতম, ‘আমলনামা’র জন্য রায়হান রাফী, ‘তোমার জন্য মন’-এর জন্য শিহাব শাহীন এবং ‘নীল সুখ’-এর জন্য ভিকি জাহেদ।

সেরা পরিচালক (নাটক/সিরিজ, পপুলার) বিভাগে রয়েছেন ‘বোহেমিয়ান ঘোড়া’র জন্য অমিতাভ রেজা চৌধুরী, ‘জিম্মি’র জন্য আশফাক নিপুণ, ‘২ষ’-এর জন্য নুহাশ হুমায়ূন, ‘মাইসেলফ অ্যালেন স্বপন ২’-এর জন্য শিহাব শাহীন এবং ‘আকা’-এর জন্য ভিকি জাহেদ।

ক্রিটিকস বিভাগে সেরা পরিচালক (চলচ্চিত্র, নাটক ও সিরিজ) পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ‘জিম্মি’র আশফাক নিপুণ, ‘২ষ’-এর নুহাশ হুমায়ূন, ‘আমলনামা’র রায়হান রাফী, ‘ফেউ’-এর সুকর্ণ সাহেদ ধীমান এবং ‘গুলমোহর’-এর সৈয়দ আহমেদ শাওকী।

ডিজিটাল বিনোদনে সংগীতের গুরুত্বও এবারের আয়োজনে তুলে ধরা হচ্ছে। গত আসরে চালু হওয়া ‘ডিজিটাল প্ল্যাটফর্মে সেরা সংগীত’ বিভাগে এবার মনোনয়ন পেয়েছেন ‘তিল’-এর জন্য এনজেল নূর, ‘গুলবাহার’-এর জন্য ঈশান মজুমদার এবং ‘বাগানবিলাস’-এর জন্য এলিটা করিম ও প্রীতম হাসান।

সেরা গীতিকার বিভাগে ‘ঘুমপরী’র ‘প্রেমেরই জখম’ গানের জন্য জাহিদ প্রীতম এবং ‘নয়া নোট’-এর ‘আমিও মানুষ’ গানের জন্য অনন্য প্রতীক চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন ‘ডিমলাইট’-এর ‘ঘুড়ি আমি’ গানের গীতিকার জাহিদ নিরব।

সেরা গায়কের বিভাগে মনোনয়ন পেয়েছেন ‘ডিমলাইট’-এর ‘ঘুড়ি আমি’ গানের জন্য অংকন কুমার রায়, ‘তোমার জন্য মন’-এর ‘সুন্দরী কন্যা’ গানের জন্য ইমন চৌধুরী ও জেফার রহমান, ‘গুলমোহর’-এর ‘সুরের হাহাকার’ গানের জন্য তানজীর তুহিন, ‘ঘুমপরী’র ‘প্রেমেরই জখম’ গানের জন্য মাহতিম শাকিব ও সিঁথি সাহা এবং ‘লিটল মিস ক্যাওস’-এর ‘খুঁজি’ গানের জন্য তাসফিয়া ফাতিমা তাশফি।

সেরা সংগীত পরিচালক বিভাগে ‘তোমার জন্য মন’-এর ‘সুন্দরী কন্যা’ গানের জন্য ইমন চৌধুরী, ‘ঘুমপরী’র ‘প্রেমেরই জখম’-এর জন্য জাহিদ নিরব, ‘গুলমোহর’-এর ‘সুরের হাহাকার’-এর জন্য খৈয়াম সানু সন্ধি, ‘নয়া নোট’-এর ‘আমিও মানুষ’-এর জন্য নাইভ ব্যান্ড এবং ‘২ষ’-এর ‘আমরা কসাই’ গানের জন্য প্রীতম হাসান মনোনয়ন পেয়েছেন।

পুরস্কার বিতরণ, তারকাদের উপস্থিতি ও নানা পরিবেশনায় জমজমাট হয়ে উঠবে এবারের আয়োজন। তবে ট্রফি আর করতালির বাইরেও এই আয়োজনের মূল আকর্ষণ—দর্শকের মনে জায়গা করে নেওয়া গল্প, আর সেই গল্পের পেছনে থাকা নির্মাতা ও শিল্পীদের সৃজনশীল কাজ।

বাংলাদেশের ওটিটি শিল্পের সামনে যে আরও অনেক গল্প বলার সুযোগ রয়েছে, সেই প্রত্যাশাও তুলে ধরবে এবারের আসর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ