1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী নূতন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। ৫ অক্টোবর এফডিসিতে আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। নূতনের হাতে সম্মাননা তুলে দেন অভিনেত্রী সুজাতা ও পূর্ণিমা।

সম্মাননা প্রাপ্তির পর নিজের অনুভূতি জানিয়ে অভিনেত্রী নূতন বলেন, ‘আমাকে সম্মানিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রতি। আমি ভীষণ পুলকিত, আনন্দিত। শ্রদ্ধেয় সুজাতা আপার কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করাটা আমার কাছে ভীষণ সম্মানের, তেমনি পূর্ণিমার মতো মিষ্টি আর গুণী অভিনেত্রীর হাত ধরে সম্মাননা নেওয়াটাও আমাকে পুলকিত করেছে। সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’

অভিনেত্রী সুজাতা বলেন, ‘নৃত্য পরিচালকেরা নূতনের মতো গুণী একজন শিল্পীকে সম্মানিত করলেন। খুব ভালো লাগল। আশা করছি এই ধারা অব্যাহত রাখবেন তাঁরা।’

অভিনেত্রী পূর্ণিমা বলেন, ‘এমন একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ আয়োজনে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিশেষভাবে ভালো লেগেছে, আমাদের সবার প্রিয় কিংবদন্তি অভিনেত্রী নূতন ম্যামকে আজীবন সম্মাননা দেওয়ায়। একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে তাঁর এই সম্মাননা প্রাপ্তির মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’

বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হয়েছেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ খান (কালু), সহসভাপতি সালাম রিজভী ও ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, প্রচার ও দপ্তর সম্পাদক নুহু রাজ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সজীব মাহমুদ মাইকেল ও ইভান শাহরিয়ার সোহাগ, আন্তর্জাতিক সম্পাদক রোহান ও বিল্লাল। কার্যনির্বাহী সদস্য হয়েছেন রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জমিসউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল ও অপু বিল্লাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ