1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

আগুনে পুড়ল গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলটি আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. খবিরুল আলম জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। গৌরীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট এসে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সকালের দিকে ভবনের ভেতরে ফার্নিচার কারখানায় আবারও আগুন জ্বলতে দেখা যায়। পরে গৌরীপুর ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণ করে। আগুনে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী নাট্যশালার (পরে ঝলমল সিনেমা হল) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়াও ভবনের ভেতরে একটি আসবাবপত্র নির্মাণ কারখানা, একটি গ্যাস সিলিন্ডারের গোডাউন ও সামনের ড্রাইভার শ্রমিক ইউনিয়নের কার্যালয় পুড়ে গেছে। আরও পড়ুন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত ০৭ অক্টোবর ২০২৬ দীর্ঘদিন ধরে সিনেমা হলটি বন্ধ হয়ে আছে। বর্তমানে এতে একটি ফার্নিচার কারখানা ও গ্যাস সিলিন্ডারের গোডাউন রয়েছে। কারখানার মালিক ভুট্টো জানান, আগুন লাগার প্রায় ৩০ মিনিট পর তিনি জানতে পেরেছেন। আগুনে তার এক কোটি টাকার বেশি কাঠ, নির্মাণাধীন আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। তানভীর এলপিজি স্টোরের মালিক তানভীর আহমেদ জানিয়েছেন, গত রাতে ২৫০টি গ্যাসভর্তি সিলিন্ডারের একটি চালান এসেছে, সবগুলো গোডাউনে রেখেছিলেন, আগুনে সবকিছু পুড়ে গেছে, এতে তিনি প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতির শিকার হয়েছেন। ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মজনু মিয়া জানান, সিনেমা হলের মূল ভবনের সামনে তাদের কার্যালয়। আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) এ বি এম কাউসার জামান আগামীর সময়কে জানান, ঝলমল সিনেমা হলটি রাষ্ট্রীয় সম্পত্তি। সিনেমা হল পরিচালনার জন্য লিজ দিয়েছিল সরকার। বর্তমানে কারা কোন অবস্থায় ব্যবহার করছে ও আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ