1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

মেসির বিদায়ে আবেগে ভাসলেন তারকারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামলেন লিওনেল মেসি। প্রিয় তারকার বিদায়ী মুহূর্তে আবেগে ভাসলেন বিশ্বের কোটি ভক্ত। সেই আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশের তারকাদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির বিদায় নিয়ে ভালোবাসা, স্মৃতি আর বিষণ্নতার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমা ও ছোট পর্দার একাধিক তারকা।

জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দেন মেসি। একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে এনে দেন ৩-০ গোলের জয়। জয়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেন ফুটবলের এই মহাতারকা।

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!।’

চিত্রনায়িকা পরী মনিও মেসির বিদায়কে দেখেছেন একটি যুগের সমাপ্তি হিসেবে। দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

২০২২ সালের বিশ্বকাপে মেসির হাতে শিরোপা দেখার মুহূর্তটির কথাও স্মরণ করে তিনি লেখেন,‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’

ছোট পর্দার অভিনেতা তাওসিফ মাহবুবও মেসির বিদায়ী মুহূর্তে ভালোবাসা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ, লিও মেসি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’

সংগীতশিল্পী বেলাল খানও মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘‘ধন্যবাদ, লিও কিংবদন্তিরা মাঠ ছাড়েন, হৃদয় নয়। লিও মেসি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। তুমি ছিলে আমাদের আবেগ, আমাদের শৈশব, আমাদের গর্ব। চিরকাল ভালোবাসা, লিওনেল মেসি।’

মেসির বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। তবে ভক্তদের ভালোবাসায় ফুটবলের জাদুকর লিওনেল মেসির গল্প যে আরও বহুদিন বেঁচে থাকবে, তা যেন তারকাদের আবেগঘন বার্তাগুলোতেই স্পষ্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ