1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৪৬৯ শিক্ষার্থী তালিকা প্রকাশ চট্টগ্রাম-রাজশাহী ম্যাচ ড্র আগুনে পুড়ল গৌরীপুরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল টানা ৪৩ ম্যাচ অপরাজিত থেকেও ‘অতৃপ্ত’ স্পেন চায় আরও বেশি কিছু সম্পর্কের বরফ গলাতে উদ্যোগ: দিল্লিতে বাংলাদেশ–ভারতের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক কাল প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের দেশের ২২ জেলায় গড়ে তোলা হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খুলনা মহানগরীতে তিন বছরে ৯৬ খুন

সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে একযোগে একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। বুধবার ভোরে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। তার দাবি, এ হামলাটি ছিল 'সুনির্দিষ্ট' এবং এর ফলে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়।

তিনি আরও জানান, আভা আন্তর্জাতিক বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। এতে বিমানবন্দরটির কার্যক্রম বিঘ্নিত এবং সামরিক ঘাঁটির ক্ষতি হয়েছে।

পৃথক এক বিবৃতিতে সারি দাবি করেন, জিজানের দাগারির ও আল-মাওসিম এবং আসিরের আকিফা সামরিক শিবির লক্ষ্য করেও বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ অঞ্চল লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে বলেন, 'সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের' ছোড়া ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরাঞ্চলে প্রতিহত করা হয়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রটি জোটের নজরদারিতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা জোটের গোয়েন্দা ব্যবস্থার মাধ্যমে সানার আকাশে উৎক্ষেপণ কেন্দ্রটির অবস্থান পর্যবেক্ষণ করছি এবং এটি ধ্বংস করা হবে।'

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ