1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় চুয়েটের ৬ শিক্ষক হরমুজে জাহাজ চলাচল: বছরের আয় কি মাসেই ঢুকছে নাবিকদের পকেটে? মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে হাজারো পরিবার সিলেটে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online

সিলেটে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেটের ওসমানীনগর উপজেলায় অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা সুহেল আহমদ (৪৭) এবং মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা খায়রুল ইসলাম (৪৭)।

আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস এবং শেরপুরগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুহেল আহমদ মারা যান।

ওসি আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।

মোহাম্মদ ফরহাদ: শান্ত স্বরের অমিত শক্তি

তৌফিক ইমরোজ খালিদী: ভালোবাসা ও কৃতজ্ঞতার অর্ঘ্য

চিরবিদায়ের আগে প্যারিসে তৌফিক ভাইয়ের ৫ দিন

আমার বন্ধু তৌফিক ইমরোজ খালিদী ছিলেন কৌতূহলী, উদারমনা ও দূরদর্শী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ