1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ‘ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান’ স্লোগানে উদীচী ঢাকা নগরের সম্মেলন শুরু সিরিজের প্রথম ম‍্যাচে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ গ্রাহকদের চাহিদা মত টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী নাভি পিল্লাই

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। শুধু শেখ হাসিনাই নন, শেখ রেহানাও বাংলাদেশে ফিরবেন না মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় নিহত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, শেখ রেহানা ফেসবুকে পোস্ট করে বলেছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন।’ শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছেন। আওয়ামী লীগও বাংলাদেশ থেকে পালিয়েছে। তবে দলটির কিছু দোসর এখনো রয়ে গেছে।

তিনি আরও বলেন, যারা বিরোধী দলে রয়েছে, তারা গণহত্যার বিচার নিয়ে খুব বেশি সোচ্চার নয়। তারা ক্ষমতায় যেতে লালায়িত। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ সৃষ্টি হলে জামায়াতে ইসলামীও তাদের সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে।

বাংলার মাটিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এত বড় গণহত্যার পরও যদি এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পায়, তাহলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ রাব্বির বাড়িতে যান। সেখানে তিনি রাব্বির স্ত্রী, সন্তান ও সন্তানহারা মায়ের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান। একই সঙ্গে রাব্বি হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ