1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ: বাণিজ্যমন্ত্রী সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয় ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ, প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি নেতা ‘আমরা রাজনীতি করি না, আমরার পেটনীতি’ হার দিয়ে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের | Boishakhi Online বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

ভারতে বাংলাদেশ ও নেপালের মতো 'নৈরাজ্য' সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস—এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

বৃহস্পতিবার দলটি অভিযোগ করেছে, ক্ষমতায় আসতে মরিয়া রাহুল গান্ধী সড়কে বিক্ষোভের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বুধবার 'ইনডিয়া' জোটের বিক্ষোভের কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়ে বলেন, দিল্লিতে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেসের কর্মীরা যেভাবে পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি করেছেন, তাতেই দলটির উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'কংগ্রেসের কৌশল হলো ভারতে নেপাল ও বাংলাদেশের মতো নৈরাজ্য ছড়িয়ে দেওয়া।'

একটি ভিডিও দেখিয়ে সেটিকে কংগ্রেসের বিক্ষোভের বলে দাবি করে ভান্ডারি বলেন, 'কংগ্রেসের কর্মীদের লাথি ও ঘুষি দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করতে দেখা যাচ্ছে। সেখানে পুলিশ সদস্য তার দায়িত্ব পালন করছেন, কিন্তু কংগ্রেসের এক কর্মী তাকে ধাক্কা দেন এবং পরে লাথি মারেন।'

এ ধরনের আরেকটি ভিডিও দেখিয়ে তিনি দাবি করেন, রাহুল গান্ধীর সঙ্গে হাজারো মানুষের ভিড় থাকায় পুলিশ সদস্যরা তাকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অনুরোধ জানাচ্ছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, তবে ফুটেজ তৈরির আশায় রাহুল একজন পুলিশ সদস্যকে ধাক্কা দেন।

ভান্ডারি বলেন, 'তৃতীয় ভিডিওতে প্রিয়াঙ্কা ভদ্রকেও পুলিশ সদস্যদের ধাক্কা দেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে।'

নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয়ে ভান্ডারি বলেন, বিষয়টি ইতোমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। বিক্ষোভের কারণে বিচারিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, 'বিষয়টি যখন সুপ্রিম কোর্টে রয়েছে, তখন রাস্তায় আমি, অন্য কেউ বা রাহুল গান্ধী বিক্ষোভ করলেই আদালতের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।'

তিনি আরও বলেন, 'রাহুল গান্ধী মনে করছেন, এ ধরনের কর্মকাণ্ড করে তিনি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর চাপ সৃষ্টি করতে এবং বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারবেন।'

ভান্ডারি আরও অভিযোগ করেন, ভারতে অস্থিরতা সৃষ্টির জন্য 'বিশ্বের আন্তর্জাতিক শক্তিগুলো' রাহুল গান্ধীর সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, 'ভারতের গণতন্ত্র জীবন্ত, শক্তিশালী ও সুরক্ষিত এবং দেশে শান্তি রয়েছে। ক্ষমতায় আসতে মরিয়া রাহুল গান্ধীর সঙ্গে কিছু বৈশ্বিক আন্তর্জাতিক শক্তি কি দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে এবং নৈরাজ্য সৃষ্টি করে পরিবারটিকে আবার ক্ষমতায় ফেরানোর চেষ্টা করছে?'

ভান্ডারি বলেন, 'দেশের মানুষ সবকিছু দেখছে। রাহুল গান্ধীর উদ্দেশ্য গণতন্ত্র নয়, বরং তার পরিবারকে ক্ষমতায় আনা। তার লক্ষ্য দেশ নয়; বরং যারা দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে দিতে চাইছে, তাদের সমর্থন করা।'

এর আগে, গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সড়কে বিক্ষোভ করেন রাহুল গান্ধী ও ইনডিয়া জোটের অন্য নেতারা। পরে সন্ধ্যায় পুলিশ তাদের আটক করে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ