চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
ব্রিসবেনে ৩ ম্যাচের নারী ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়েই সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬৬ রানেই সব উইকেট হারায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন রিতু মনি। এছাড়া, ২৯ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা। আর ২৪ রান এসেছে শারমিন আখতারের ব্যাট থেকে।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন ডান হাতি পেসার অ্যানাবেল সাদারল্যান্ড। দুটি উইকেট নিয়েছেন মেগান শুট। একটি করে উইকেট নিয়েছেন অ্যাশলেই গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রাথ ও জর্জিয়া ওয়ারেহাম।
জয় পেতে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফিবি লিচফিল্ডের সর্বোচ্চ ৭৭ রানে ভর করে ২৪ ওভার ২ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান কওে অপরাজিত ছিলেন এলিসে পেরি। ২৫ রান করে অপরাজিত ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড।
বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন হাবিবা ইসলাম। একটি উইকেট নিয়েছেন রাবেয়া খান।
দলের হয়ে বল ও ব্যাট হাতে দারুন পারফর্ম করায় ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।
একি মাঠে আগামী রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।