1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় চুয়েটের ৬ শিক্ষক হরমুজে জাহাজ চলাচল: বছরের আয় কি মাসেই ঢুকছে নাবিকদের পকেটে? মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে হাজারো পরিবার সিলেটে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে ৭ জনের কারাদণ্ড, ৫ জনকে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে প্রতারণার অভিযোগে ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে এসআরবি-৪। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদণ্ড দেন।

রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এসআরবি-৪-এর অধিনায়ক জানান, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দালাল চক্রের কার্যক্রমের ওপর ছায়া তদন্ত করা হয়। তদন্তে বিদেশে চাকরি ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়।

এর ধারাবাহিকতায় আজ সকাল ৯টার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে আটক ১২ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তাঁদের মধ্যে পটুয়াখালীর সবুজ ও সিরাজগঞ্জের শামীমকে তিন মাস করে, সিরাজগঞ্জের সুজনকে এক মাস, পাবনার শাহিনকে ২১ দিন, কিশোরগঞ্জের আবুল বাসারের ১৫ দিন, ভোলার হারুন ও শরীয়তপুরের সুরুজ মিয়াকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া কিশোরগঞ্জের দুর্জয়কে ১০ হাজার টাকা, রংপুরের রেজাউল করিমকে পাঁচ হাজার, কিশোরগঞ্জের কাইয়ুমকে চার হাজার, ভোলার রিয়াজকে দুই হাজার ও একই জেলার কামরুন নাহারকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন মেয়াদের ২৪টি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। তবে প্রতিষ্ঠানটি নিজে বিদেশে কর্মী পাঠানো বা চাকরির ব্যবস্থা করে না।

অন্যদিকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোয়েসেল বৈধ প্রক্রিয়ায় বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটির নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না বলে জানানো হয়।

এসআরবি-৪-এর অভিযোগ, এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারক চক্রের সদস্যরা ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করানো ও বিদেশে পাঠানোর নিশ্চয়তা দিতেন। পরে বিভিন্ন অজুহাতে প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে আত্মসাৎ করা হতো।

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এসআরবি-৪। বিদেশে চাকরি, ওয়ার্কিং ভিসা কিংবা পরীক্ষায় উত্তীর্ণ করানোর নিশ্চয়তা দিয়ে কেউ অর্থ দাবি করলে যাচাই-বাছাই ছাড়া টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও অনুমোদিত নিয়োগকারী সংস্থার মাধ্যমে তথ্য যাচাই এবং প্রতারণার শিকার হলে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ