1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় চুয়েটের ৬ শিক্ষক হরমুজে জাহাজ চলাচল: বছরের আয় কি মাসেই ঢুকছে নাবিকদের পকেটে? মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে হাজারো পরিবার সিলেটে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online

বক্স অফিসে ঝড় তুলছে ‘দৃশ্যম ৩’, ৭ দিনেই ৩৮৩ কোটি আয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে অজয় দেবগন অভিনীত সাসপেন্স থ্রিলার ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। সাত দিনে বিশ্বব্যাপী ৩৮৩.৬০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ভারতে ২৪৫.৫০ কোটি রুপি নেট সংগ্রহ করে এরই মধ্যে আগের কিস্তি ‘দৃশ্যম ২’-এর আজীবন আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে সিনেমাটি। এখন লক্ষ্য ৪০০ কোটি রুপির মাইলফলক।

বক্স অফিস ট্র্যাকিং সাইট সাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে, ৮ অক্টোবর ভারতে ১৩ কোটি রুপি নেট আয় করেছে সিনেমাটি। এদিন দেশটির প্রেক্ষাগৃহে ১৫ হাজার ৭৫৮টি শোতে প্রদর্শিত হয়েছে এটি। সব মিলিয়ে ভারতে সিনেমাটির মোট গ্রস আয় ২৯৪.৬০ কোটি রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৮৯ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩৮৩.৬০ কোটি রুপি। ৯ অক্টোবর প্রকাশিত এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও একই হিসাব তুলে ধরা হয়েছে।

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। প্রথম দিনে ভারতে ৬২ কোটি রুপি নেট আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে আয় করে ৫৩.৫০ কোটি এবং তৃতীয় দিনে ৬১ কোটি রুপি। এরপর চতুর্থ দিনে ২১ কোটি, পঞ্চম দিনে ১৯.৫০ কোটি, ষষ্ঠ দিনে ১৫.৫০ কোটি এবং সপ্তম দিনে ১৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। তবে সপ্তাহের শেষ দিকে দৈনিক আয়ে কিছুটা পতন দেখা গেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ‘দৃশ্যম ২’ ভারতে আজীবন ২৩৯.৬৭ কোটি রুপি নেট আয় করেছিল। সাত দিনেই সেই অঙ্ক পেরিয়ে গেছে নতুন কিস্তি। এবার অজয় দেবগনের ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এর ভারতের আজীবন নেট আয়ের রেকর্ডের দিকে এগোচ্ছে সিনেমাটি। ‘তানহাজি’র সংগ্রহ ২৭৯.৫৯ কোটি রুপি।

গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। এতে বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে রয়েছেন তব্বু, শ্রিয়া সরন ও রাজত কাপুর। নতুন সংযোজন হিসেবে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অভিষেক পাঠক জানিয়েছেন, হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির এখানেই সমাপ্তি। অর্থাৎ তৃতীয় কিস্তির পর এই ধারাবাহিকের আর কোনো সিনেমা নির্মাণের পরিকল্পনা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ