1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ রাজশাহী গড়তে শুরু হয়েছে উন্নয়নকাজ: ভূমিমন্ত্রী নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের ‘৩৪ লাখ টাকা’ ছিনতাই, কর্মীসহ গ্রেপ্তার ৬ দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী আজ বিশ্ব ডাক দিবস মানব পাচার নির্মূলে মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্র ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের রমিজউদ্দিন-মাজম মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি : ববি হাজ্জাজ সৌদি আরবে বেসামরিক অবকাঠামোয় হুতিদের হামলার নিন্দা বাংলাদেশের

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

গণভোটের গণরায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা দেশের জনগণ বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মাদ মাছুম (মাওলানা এটিএম মাছুম)।

শুক্রবার বিরামপুর আদর্শ হাইস্কুল হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

এ সময় আরও বক্তব্য দেন—রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আব্দুল হাকিম ও মো. আনোয়ারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত এবং জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাছুম বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহে দলীয় লোকজনকে পুনর্বাসিত করছে। সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে জনগণের রায় মানতে বাধ্য করা হবে। দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে।

সংগঠনের রুকনদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, শপথের জনশক্তি হিসেবে রুকনদের নিয়মিত কুরআন ও হাদিস অধ্যয়নের পাশাপাশি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণে বুদ্ধিবৃত্তিক যোগ্যতা অর্জন করতে হবে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে গণমানুষের অধিকার আদায়ে সর্বাত্মক ভূমিকা পালনের পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যথাযথ প্রস্তুতি ও গণসংযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ