চুক্তির বিরুদ্ধে দেশবাসীকে আন্দোলনে নামার আহ্বান জানান সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতারা।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল-এনসিটি পরিচালনার ভার দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি বাতিলের দাবি ও ঢাকায় হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশে হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের ব্যানারে নগরের চৌহাট্টা এলাকায় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন বামপন্থি কয়েকটি সংগঠন।
বাসদ সিলেট জেলা কমিটির আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এবং সিপিবি নেতা মাশরুক জলিলের পরিচালনায় সমাবেশে সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মহীতোষ দেব মলয় ও বাসদ নেতা প্রণব জ্যোতি পাল বক্তব্য দেন।
সমাবেশে নেতারা বলেন, লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে দেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে সরকার।
বাম নেতাদের দাবি, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমেরিকার নৌবাহিনীর চুক্তি থাকায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্যও এটি মারাত্মক হুমকি। পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দিতেই চুক্তি করছে সরকার।
এই চুক্তির বিরুদ্ধে দেশবাসীকে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতারা।
তারা বলেন, বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিনিয়োগ ভবনের সামনে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করে। এতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজসহ অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়। সমাবেশে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সমাবেশ শেষে শহরে একটি মিছিল বের হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
মোহাম্মদ ফরহাদ: শান্ত স্বরের অমিত শক্তি
তৌফিক ইমরোজ খালিদী: ভালোবাসা ও কৃতজ্ঞতার অর্ঘ্য
চিরবিদায়ের আগে প্যারিসে তৌফিক ভাইয়ের ৫ দিন
আমার বন্ধু তৌফিক ইমরোজ খালিদী ছিলেন কৌতূহলী, উদারমনা ও দূরদর্শী