1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ রংপুরে গণপতি পরিবার হত্যা: উদ্ধার আলামতে মিলেছে সিদ্ধার্থ-মুগ্ধর ডিএনএ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা বিশ্বে মানবাধিকার আইনের অগ্রদূত: নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের জীবনগাথা নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ রাজশাহী গড়তে শুরু হয়েছে উন্নয়নকাজ: ভূমিমন্ত্রী নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের ‘৩৪ লাখ টাকা’ ছিনতাই, কর্মীসহ গ্রেপ্তার ৬

আজ বিশ্ব ডাক দিবস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

স্মার্ট ও আধুনিক ডাকসেবা নিশ্চিত করার প্রত্যয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ডাক অধিদপ্তর। এ বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। বিশ্ব ডাক দিবস উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আলোচনা সভার আয়োজন করে ডাক অধিদপ্তর। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। দিবসটি উপলক্ষে আজ ও আগামীকাল ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সাধারণ ডাকসেবা চালু রাখা হয়েছে। তবে এ সেবার আওতায় সঞ্চয় ব্যাংকের কার্যক্রম থাকছে না। একই সঙ্গে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে পালিত হচ্ছে ‘ডাকসেবা সপ্তাহ’। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকতে বিশেষ চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও থাকছে চিঠি উৎসব, ডাকটিকিট সংগ্রহ ও প্রদর্শনী এবং ডাকসেবা বিষয়ক মেলা। ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও বিস্তৃত ডাক নেটওয়ার্ক কাজে লাগিয়ে মানুষের দোরগোড়ায় দ্রুত ও সাশ্রয়ী সেবা পৌঁছে দেওয়াই এসব আয়োজনের মূল উদ্দেশ্য। বর্তমানে ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব লজিস্টিকস সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে কাজ করছে বাংলাদেশ ডাক বিভাগ। মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য এবং আর্থসামাজিক উন্নয়নে ডাক ব্যবস্থার ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালন করা হয়। ১৮৭৪ সালের ৯ অক্টোবর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রতিষ্ঠিত হয়। এই ঐতিহাসিক দিনটির স্মরণে ১৯৬৯ সালে টোকিওতে অনুষ্ঠিত ইউপিইউ কংগ্রেসে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ