1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় চুয়েটের ৬ শিক্ষক হরমুজে জাহাজ চলাচল: বছরের আয় কি মাসেই ঢুকছে নাবিকদের পকেটে? মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে হাজারো পরিবার সিলেটে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online

আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ক্রীড়াঙ্গনকে মুখরিত করতে এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে আয়োজন করা হয়েছে আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট–২০২৬। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুইপ ও বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা এবং চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুন নবী। আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ। তাঁর সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

উদ্বোধনী দিনে এলাকার হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরে পুরো চিরিরবন্দর অঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় আয়োজকরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগী দলগুলো অংশ নিচ্ছে এবং প্রতিযোগিতাপূর্ণ ও চমৎকার সব ম্যাচ উপহার দেবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ