1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় চুয়েটের ৬ শিক্ষক হরমুজে জাহাজ চলাচল: বছরের আয় কি মাসেই ঢুকছে নাবিকদের পকেটে? মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা খুলনায় বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে হাজারো পরিবার সিলেটে অ্যাম্বুলেন্স-মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ পর্দা উঠল দেশের সবচেয়ে বড় ওটিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আলহাজ্ব ময়েন উদ্দিন শাহ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন টনি ক্রুসের মাস্টারমাইন্ডে কেমন হবে নতুন ফুটবল রূপরেখা? | Boishakhi Online

ঢাকা মেডিকেলের সামনে অচেতন যুবককে ফেলে গেলেন দুজন, জরুরি বিভাগে মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

ট্রলির ওপর ওই ব্যক্তিকে রেখে টিকেট কাটার কথা বলেন দুজন পালিয়ে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে যাওয়া এক যুবককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন।

শুক্রবার দুপুরে অচেতন অবস্থায় তাকে রেখে পালিয়ে যান দুই ব্যক্তি; পরে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ ও হাসপাতালের এক কর্মী জানিয়েছেন।

আনুমানিক ৩৫ বছর বয়সি ওই যুবকের শরীরে আকাশি রঙের শার্ট ও ভেতরে সাদা গেঞ্জি ছিল।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

যারা ওই যুবককে রেখে পালিয়েছেন, সে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে, বলেন তিনি।

ঘটনার বর্ণনায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ট্রলি ম্যান পারভেজ মোশাররফ বলেন, “অচেতন অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন দুজন। তাকে ট্রলির ওপর রেখে টিকেট কাটার কথা বলে তারা চলে যান, আর ফেরেননি।

“পরে তাদের অনেক খোঁজাখুঁজি করি। না পেয়ে নিজেই টিকেট কেটে তাকে জরুরি বিভাগে নিই। তখন পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

মোহাম্মদ ফরহাদ: শান্ত স্বরের অমিত শক্তি

তৌফিক ইমরোজ খালিদী: ভালোবাসা ও কৃতজ্ঞতার অর্ঘ্য

চিরবিদায়ের আগে প্যারিসে তৌফিক ভাইয়ের ৫ দিন

আমার বন্ধু তৌফিক ইমরোজ খালিদী ছিলেন কৌতূহলী, উদারমনা ও দূরদর্শী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ