1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ‘ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান’ স্লোগানে উদীচী ঢাকা নগরের সম্মেলন শুরু সিরিজের প্রথম ম‍্যাচে ব্যাটে-বলে বিবর্ণ বাংলাদেশ গ্রাহকদের চাহিদা মত টাকা দিতে ন্যাশনাল ব্যাংককে নির্দেশ দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার শান্তিতে নোবেল পেলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার মানবাধিকার আইনজীবী নাভি পিল্লাই চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল বাংলাদেশের ম্যাচসহ টিভি ও অনলাইনে আজকের খেলা

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এই পূজাকে উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী আমাদের সবার প্রিয় শহর, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আপনারা যাতে ভালোভাবে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় পূজা উপলক্ষ্যে সংশ্লিষ্টদের উত্থাপিত দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য-সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, উৎসবের আনন্দে বাড়ির পাশের কোনো গরিব ও অসহায় শিশু যেন খাবার বা নতুন পোশাকের জন্য কষ্ট না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে এবং মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে, সেদিকে নজর রাখবেন। পূজা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। পুলিশ প্রশাসনসহ আমরা সবাই আপনাদের পাশে আছি। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা সুষ্ঠুভাবে পূজা উদযাপনে নিজেদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ