1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘জাতির বৃহত্তর স্বার্থে’ জাতীয় বন্দর কৌশল তৈরি করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী পেনশন পুনঃস্থাপন চেয়ে ফের গ্রামীণ ব্যাংকের সামনে অবসরে যাওয়া কর্মীরা শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বলিউড অভিনেত্রীর আবেগঘন বার্তা হ্যাটট্রিক করে বাংলাদেশের ‘প্রথম’ হাসান যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের মুগ্ধসহ ১১ হত্যাকাণ্ড: এমপিসহ ২৬ জনের বিচার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা

হ্যাটট্রিক করে বাংলাদেশের ‘প্রথম’ হাসান

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

বাংলাদেশের প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে দারুণ এই অর্জনের মালিক হলেন হাসান মাহমুদ।

হাসান মাহমুদ। ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করে শাঁই করে ভেতরে ঢুকে যাওয়া ডেলিভারির জবাব দিতে পারলেন না জিয়া উর রেহমান আকবর। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদন। কিন্তু সাড়া দিলেন না আম্পায়ার। হ্যাটট্রিক বল হওয়ায়ই হয়তো রিভিউ নিতে বেশি ভাবলেন না নাজমুল হোসেন শান্ত।

রিপ্লেতে দেখা গেল, অফ স্টাম্পের ওপরের অংশে লাগত বল। ফলে বদলে গেল আম্পায়ারের সিদ্ধান্ত আর হাসান মাহমুদ গড়লেন ইতিহাস। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি।

এর আগের দুই বলে ইসমাত আলম ও কাইস আহমাদকে ফেরান হাসান। পরে হ্যাটট্রিক বলে উইকেট বাঁচাতে পারেননি জিয়া। হাসানের নৈপুণ্যে আবু ধাবি টেস্টে তৃতীয় দিন সকালে আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ। সফরকারীদের সামনে এখন বড় লিড নেওয়ার হাতছানি।

টেস্ট ক্রিকেটে হাসানের আগে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করতে পেরেছেন শুধু দুজন। তারা দুজনই ছিলেন স্পিনার।

পেশাওয়ারে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করেন অলক কাপালী। পরে চট্টগ্রামে ২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে একই কীর্তি গড়েন অফ স্পিনার সোহাগ গাজী। একই ম্যাচে সেঞ্চুরি করে টেস্টে অনন্য ইতিহাস গড়েন তিনি।

প্রায় ১৩ বছর পর আবার পরপর তিন বলে উইকেট তথা হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন ২৭ ছুঁইছুঁই পেসার।

রোববার সকালে এক ওভার পরই দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ। নতুন বলে দ্বিতীয় ওভারেই আগের দিনের জুটি ভাঙেন ইবাদত হোসেন। ড্রেসিং রুমে ফিরে যান ইকরাম আলি খিল।

পরের ওভারেই হাসানের জাদু। দ্বিতীয় বলে খানিক নিচু হয়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে যান ইসমাত।

ওভারের পরের বলটি অফ স্টাম্পের আরেকটু বাইরে থেকে ভেতরে ঢোকান হাসান। এবার বাইরের কানা ছুঁয়ে কট বিহাইন্ড হন কাইস। ডান দিকে ঝাঁপিয়ে চমৎকার ক্যাচ নেন লিটন কুমার দাস।

পরপর দুই উইকেট পড়ে যাওয়ার পর তড়িঘড়ি করে ব্যাটিংয়ে নামতে হয় জিয়ার। পিচের কাছাকাছি এসে প্যাড-গ্লাভস ঠিক করেন তিনি। তবে বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি তার। পরের বলেই জিয়াকে ফিরিয়ে আনন্দে ভাসেন হাসান।

কিছুক্ষণ পর ইয়ামিন আহমাদজাইকে কট বিহাইন্ড করে ৫ উইকেট পূর্ণ করেন হাসান। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ ৫ উইকেট।

তৌফিক ইমরোজ খালিদী ও মুক্ত সংবাদমাধ্যমের অসমাপ্ত লড়াই

কেন রবীন্দ্রনাথ ঠাকুর ওরফে ‘রঠা’কে নিষিদ্ধ করা জরুরি?

তৌফিক ইমরোজ খালিদী: সম্পাদকের রেখে যাওয়া আলো

অরূপের দেশে তৌফিকের অধরা বিমূর্ত ক্যানভাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ