1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সীমানা পেরিয়ে বন্ধুত্ব, নানাকে নিয়ে অজানা গল্প শোনালেন বাসিত ২৫ কোটির সিনেমায় ৩৩০ কোটির ব্যবসা, কী আছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিটে’? আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে হাসানের ইতিহাস যুক্তরাষ্ট্রে ফুটবল ও ক্যাম্পাস উৎসবে বাড়ছে গুলির আতংক রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে সোমবার রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের প্রথম কোন পেসারের কীর্তি ইউএফসি ফাইটারদের দিয়ে স্পেশাল এজেন্টদের মিক্সড মার্শাল আর্টসের কৌশল শেখাবে এফবিআই আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আফগানিস্তানকে ২৪০ রানে থামিয়ে বাংলাদেশের শতরানের লিড

ইউএফসি ফাইটারদের দিয়ে স্পেশাল এজেন্টদের মিক্সড মার্শাল আর্টসের কৌশল শেখাবে এফবিআই

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের স্পেশাল এজেন্টরা এবার এক নতুন ধরনের প্রশিক্ষণ পেতে যাচ্ছেন—আর তা আসবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম পছন্দের খেলা আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা ইউএফসি-এর তারকা যোদ্ধাদের কাছ থেকে।

সংবাদমাধ্যম 'এমএস নাও'-এর এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, এফবিআই পরিচালক কাশ প্যাটেল ইউএফসি প্রধান ডানা হোয়াইটের প্রশিক্ষকদের এনে বিশেষ এজেন্টদের মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) কৌশল শেখানোর উদ্যোগ নিয়েছেন।

গত সেপ্টেম্বরে প্রকাশিত সংস্থার একটি নথি অনুযায়ী, এফবিআই এজেন্টদের 'প্রতিরক্ষামূলক কৌশলগত বিদ্যায়' এক বছরের প্রশিক্ষণ দিতে ইউএফসির সঙ্গে উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি একটি 'সোল সোর্স' চুক্তির আবেদন করেছেন প্যাটেল।

প্রকাশিত নথিতে বলা হয়, 'এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শারীরিক যুদ্ধের সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত সচেতনতা বৃদ্ধি করা; যা উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বিশেষ এজেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।' তবে প্রস্তাবিত এই চুক্তির সম্ভাব্য আর্থিক মূল্য কত, তা নথি থেকে গোপন রাখা হয়েছে।

ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। ট্রাম্প বহু বছর ধরে ইউএফসির নিয়মিত দর্শক এবং গত জুনে আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজের ৮০তম জন্মদিন উদযাপনে হোয়াইট হাউসের সাউথ লনে তিনি ইউএফসির বিখ্যাত রিং বা 'অক্টাগন' স্থাপন করেছিলেন। এফবিআই প্রধান কাশ প্যাটেল নিজেও এই খেলার একজন বড় ভক্ত।

এফবিআইয়ের নথিতে ইউএফসিকে এই প্রশিক্ষণের জন্য 'অনন্যভাবে যোগ্য' হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, আঘাত করার কৌশল (স্ট্রাইকিং), প্রতিপক্ষকে মাটিতে ফেলে দেওয়া (গ্র্যাপলিং/টেকডাউন), অস্ত্রের বিরুদ্ধে আত্মরক্ষা এবং গ্রাউন্ড কন্ট্রোলে ইউএফসি প্রশিক্ষকদের বিশেষ দক্ষতা এফবিআইয়ের প্রত্যাশিত মান পূরণ করে।

প্রস্তাবিত এই চুক্তিটি কার্যকর হলে তা ফেডারেল চুক্তির ক্ষেত্রে বাধ্যতামূলক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়াকে পাশ কাটাবে; অতীতেও ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছিল। উদাহরণস্বরূপ, লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল সংস্কারের সময় দরপত্র ছাড়াই ট্রাম্পের এক দাতার ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ১৭ লাখ ডলারের কাজ দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

অবশ্য এফবিআই জানিয়েছে, এক বছরের এই সাময়িক চুক্তিটি বাজার গবেষণার সুযোগ দেবে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চুক্তিগুলো উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতেই সম্পন্ন করা হবে।

এর আগেও ইউএফসির সঙ্গে কাজ করেছে এফবিআই। চলতি বছরের মার্চের শুরুতে কোয়ান্টিকো ঘাঁটিতে এফবিআই স্পেশাল এজেন্ট একাডেমির শিক্ষার্থী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য ইউএফসি ক্রীড়াবিদদের নিয়ে দুই দিনের একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। সে সময় প্যাটেল বলেছিলেন, পৃথিবীর সেরা কিছু অ্যাথলেটের কাছ থেকে এফবিআই এজেন্টদের শেখার এটি এক অসাধারণ সুযোগ।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ