1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু হবে নভেম্বরে : গভর্নর ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী সিটি হাসপাতালকে অত্যাধুনিক হিসেবে গড়ার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বিমানের কক্সবাজার ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা, অবতরণ নিরাপদেই আবু ধাবিতে বাংলাদেশের হতাশার দিন রিকশাচালক-মুচিও আসবেন বাংলা কিউআরে লেনদেনর আওতায়: গভর্নর সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও কুষ্টিয়ায় লালন মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির

দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে প্রতিপক্ষের জালে এই দুই দল গোল উৎসব করেছে।

মোহামেডানের ফুটবলারদের উল্লাস। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আরামবাগের প্রতিরোধের দেয়ালে চিড় ধরল ৩৬তম মিনিটে। এরপর গোল উৎসব করল মোহামেডান। সুলেমানে দিয়াবাতে উপহার দিলেন হ্যাটট্রিক, বড় জয় পেল মোহামেডান। বাংলাদেশ ফুটবল লিগে দিনের অন্য ম্যাচে মোহামেদ রাসল বায়ের হ্যাটট্রিকে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে উড়িয়ে দিয়েছে পুলিশ এফসি।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার আরামবাগকে ৬-০ গোলে হারিয়েছে মোহামেডান। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুলকে ৮-০ গোলের মালা পরিয়েছে ফর্টিস এফসি।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা মোহামেডানকে ভালোভাবেই আটকে রাখছিল আরামবাগ। ৩৬তম সতীর্থের ক্রসে গোলমুখ থেকে হেডে সে গেরো খেলেন দিয়াবাতে। তিন মিনিট পর সতীর্থের পাসে নিঁখুত ট্যাপে ব্যবধানও দ্বিগুণ করেন মালির এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে জাহিদুর রহমান আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে বলের সঙ্গে পায়ের সংযোগ ঘটাতে পারেননি। উল্টো ভারসাম্য হারিয়ে পড়ে যান। সেই সুযোগ বল পেয়ে সহজেই নিচু শটে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াবাতে। একটু পর স্কোরলাইন ৪-০ করেন শাহরিয়ার ইমন।

৬৮তম মিনিট জটলার ভেতর থেকে ব্যবধান আরও বাড়ান মোহাম্মদ রাকিব। ৮২তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে, ডিফেন্ডারের বাধা এড়িয়ে কোনাকুণি শটে নিজের প্রথম ও ম্যাচের ষষ্ঠ গোলটি করেন সৌরভ দেওয়ান।

এদিকে গাজীপুরে ফকিরেরপুলের জালে পুলিশ এফসির গোলের শুরু ষোড়শ মিনিটে, মানিক হোসেন মোল্লার লক্ষ্যভেদে। এরপর এম এস বাবুল দুটি ও রাব্বী হোসেন রাহুলের এক গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে তারা।

দ্বিতীয়ার্ধে সেনেগালের ফরোয়ার্ড রাসল বা ৫৩, ৭৮ ও ৮০তম মিনিটের গোলে পূরণ করেন হ্যাটট্রিক। শেষ দিকে গোলের খাতায় নাম তোলেন আরমান ফয়সাল আকাশ।

তৌফিক ইমরোজ খালিদী: সম্পাদকের রেখে যাওয়া আলো

অরূপের দেশে তৌফিকের অধরা বিমূর্ত ক্যানভাস

তৌফিক ইমরোজ খালিদী: একজন বন্ধু, আমার জন্য যিনি সীমানা পেরিয়েছিলেন

তৌফিক ইমরোজ খালিদী: আদিওস, মাই এডিটর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ