1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

রংপুরকে টাইব্রেকারে হারিয়ে নগরকান্দা গোল্ডকাপ ফুটবলে গোপালগঞ্জের জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ফরিদপুরের নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জের ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি জয়ী হয়েছে। ‘গজারিয়া স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি’র আয়োজনে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচে টাইব্রেকারে ‘রংপুর জয় স্পোর্টিং ক্লাব’কে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছে গোপালগঞ্জের ‘ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি’। এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৮টি দল অংশগ্রহণ করবে।

গজারিয়া স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি’র প্রধান উপদেষ্টা ও ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ হানিফ মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাত্তার মন্ডল, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা ও সাবেক সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র সাহা প্রমুখ।

​খেলায় নির্ধারিত সময়ে দু’দলের মধ্যে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলের ব্যবধানে রংপুরকে হারিয়ে শেষ হাসি হাসে গোপালগঞ্জের ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ