1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করতে নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

খুলনায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিট ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে পুলিশ সুপারের ডিএসবি শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলছে। এ অবস্থায় বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ওই সময় তিনি রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফিরছিলেন। তার পরনে ইউনিফর্মও ছিল না। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাতের বেলা জেলা পুলিশের সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন পুলিশ পরিদর্শককে কুপিয়ে মোবাইল, টাকা নিয়ে গেল ছিনতাইকারী ০৯ অক্টোবর ২০২৬ গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী রোডে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়। নির্দেশনার চিঠির অনুলিপি জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা, সার্কেল কর্মকর্তা, থানা ও সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ