1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৪০ : মৃত্যু ১ দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি

নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

নওগাঁয় এ বছর ৮৩৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি চলছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ৩২টি। পূজাকে সামনে রেখে জেলার বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।

শুক্রবার পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর জেলায় ৮০২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর মণ্ডপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৪টিতে।

উপজেলাভিত্তিক হিসাব অনুযায়ী, নওগাঁ সদর উপজেলায় ১২৮টি, সাঁপাহারে ২০টি, পোরশায় ১৯টি, নিয়ামতপুরে ৫৫টি, ধামইরহাটে ৩১টি, পত্নীতলায় ৮৫টি, মহাদেবপুরে ১৫৯টি, বদলগাছীতে ১০৮টি, মান্দায় ১২৫টি, রানীনগরে ৫০টি এবং আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। নওগাঁ সদর উপজেলার ১২৮টি মণ্ডপের মধ্যে পৌর এলাকায় রয়েছে ৫৮টি।

নওগাঁ জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ কুমার বলেন, জেলায় এ বছর পূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগের যেকোনো বছরের তুলনায় এবার উৎসবের আমেজ বেশি দেখা যাচ্ছে। নিরাপদে দুর্গাপূজা উদ্যাপন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপদে পূজা উদ্যাপনের বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ