1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ৮৩৪ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৪০ : মৃত্যু ১ দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি নবায়নের সুযোগ পাচ্ছে বেক্সিমকো কম্পিউটার্স

নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

ফরিদপুরের নগরকান্দায় গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ।

ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে রংপুর জয় স্পোর্টিং ক্লাবকে ৫-৪ গোলে হারিয়ে জয় পায় গোপালগঞ্জের ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি।

গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির প্রধান উপদেষ্টা ও ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ হানিফ মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাত্তার মণ্ডল, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা এবং সাবেক সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র সাহা।

জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। বিদ্যালয়ের গ্যালারি ও ভবনের ছাদেও ছিল দর্শকদের উপচেপড়া ভিড়।

নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে জিতে টুর্নামেন্টে শুভসূচনা করে গোপালগঞ্জের ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ