1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান নগরকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ : বাংলাদেশের জন্য বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পরিবর্তন ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ১৪০ : মৃত্যু ১ দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি নবায়নের সুযোগ পাচ্ছে বেক্সিমকো কম্পিউটার্স জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী

খুলনা মেডিকেলে বাগেরহাটের মামলার হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু গাজী (৩৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তিনি বাগেরহাটে অস্ত্র ও মারামারির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। মৃত মিন্টু গাজীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা এলাকায়। তাঁর বাবার নাম মো. আবদুর মান্নান গাজী। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাগেরহাটে অসুস্থ হয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মিন্টু গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক মো. ইরফান বলেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।খুলনা জেল সুপার আবু ছায়েম বলেন, মিন্টু গাজী খুলনা কারাগারের বন্দি ছিলেন না। তিনি বাগেরহাটের মামলার বন্দি। অসুস্থ হওয়ার পর তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, মৃত্যুর পর মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মিন্টু গাজীর বিরুদ্ধে বাগেরহাটে অস্ত্র ও মারামারির মামলা ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ