1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গামাটির শিরোপা জয় বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু অনলাইন জুয়ায় হেরে নিজস্ব ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেফতার ৬ সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

অন-গ্রিড রুফটপ সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ধারায় যুক্ত হয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। কার্যালয় ভবনের ছাদে প্রায় ৪৫ কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল বসিয়ে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই সোলার প্যানেল স্থাপন করা হয়।

পুরো প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ২০ লাখ ৩৪ হাজার টাকা। এতে ৭২টি সোলার প্যানেলের সঙ্গে ইন্টারনেট সংযোগ সুবিধাসম্পন্ন দুটি অন-গ্রিড ইনভার্টার যুক্ত রয়েছে।

জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাইফুদ্দীন জানান, বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ‘র‌্যানকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নের কার্যাদেশ পায়।

গত ২৬ সেপ্টেম্বর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ প্রক্রিয়া শুরু হয়।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে পিক আওয়ারে (দিনের বেলা) উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হবে।

জেলা প্রশাসনের জন্য অনুমোদিত ৮০ কিলোওয়াট বিদ্যুতের ব্যবহার থেকে এই উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে বিয়োগ করে মাস শেষে সরকারি বিল সমন্বয় করা হবে।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বাসসকে বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নের আওতায় কার্যালয়ের ছাদে ৪৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন শেষ হয়েছে। চালুকৃত এই ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ নিয়মিত জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ