1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গামাটির শিরোপা জয় বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু অনলাইন জুয়ায় হেরে নিজস্ব ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেফতার ৬ সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানের পথ সুগম করতে চায় সরকার মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড অর্জনে বাংলাদেশের ঘাটতি রয়েছে: মার্কিন প্রতিবেদন ইউল্যাবে চাকরিমুখী ইংরেজি শিক্ষা নিয়ে সম্মেলন মালদ্বীপে পৌঁছেই প্রবাসীর মৃত্যু, পরদিন মারা গেলেন আরেকজন দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গামাটির শিরোপা জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

হিলি: দিনাজপুরের হাকিমপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে ৪ নম্বর ওয়ার্ডকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে হাকিমপুর সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠে শত শত নারী-পুরুষ দর্শকের সমাগম ঘটে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে ৯ নম্বর ওয়ার্ড জয়লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক এবং মোবাইলে জুয়া খেলা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ