| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ
রাফি স্মৃতি মহানগর অনূর্ধ্ব–১৮ জুনিয়র ক্রিকেট লীগের গতকালের খেলায় জয় পেয়েছে কাট্টলী ক্রীড়া সংস্থা। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৫ উইকেটে জেডিসি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। খেলায় প্রথমে ব্যাট করে টস হারা জেডিসি ক্রিকেট একাডেমি ১৫.৩ ওভারে ৭৮ রানে অলআউট হয়। জবাবে কাট্টলী ক্রীড়া সংস্থা ১৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
জেডিসি ক্রিকেট একাডেমির হয়ে আব্দুল্লাহ আল মুন্না ২০, মোহাম্মদ জাহিদ ১৫, অধিনায়ক ওমর ফারুক ১১ ও তৌহিদুল আলম ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১২। কাট্টলী ক্রীড়া সংস্থার হোসেন চৌধুরী ০ রানে ৩ উইকেট নিয়ে কৃতিত্ব দেখান। এছাড়া মোহাম্মদ সিজান ১৮ ও অধিনায়ক জোনায়েদ সায়েম ২০ রানে ২টি করে উইকেট দখল করেন। কাট্টলী ক্রীড়া সংস্থার অধিনায়ক জোনায়েদ সায়েম বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও সর্বোচ্চ ৩০ রান করে দলের জয়ে অনবদ্য ভূমিকা রাখেন। এছাড়া শাখাওয়াত রিজভী অপরাজিত ১৯ রান করেন। অতিরিক্ত হিসেবে ১২ রান যোগ হয়। জেডিসি ক্রিকেট একাডেমির ওমর ফারুক ২০ রানে ২টি এবং ফারুক, জিহাদ ও সৌরভ ১টি করে উইকেট নেন।