1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু হবে নভেম্বরে : গভর্নর ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী সিটি হাসপাতালকে অত্যাধুনিক হিসেবে গড়ার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বিমানের কক্সবাজার ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা, অবতরণ নিরাপদেই আবু ধাবিতে বাংলাদেশের হতাশার দিন রিকশাচালক-মুচিও আসবেন বাংলা কিউআরে লেনদেনর আওতায়: গভর্নর সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও কুষ্টিয়ায় লালন মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির

কুষ্টিয়ায় লালন মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

১৭ থেকে ১৯ অক্টোবর তিন দিনব্যাপী লালন শাহের তিরোধান দিবস উদ্‌যাপনের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের দানবাক্সের টাকা গুনে ছয় লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে।

শনিবার মাজারের ভেতরে ও বারান্দায় থাকা দুটি দানবাক্সের তালা খুলে এসব টাকা পাওয়া যায় বলে জানান লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।

তিনি বলেন, মঙ্গলবার লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উদ্‌যাপনের প্রস্তুতি সভায় আর্থিক স্বচ্ছতার বিষয়টি উঠে আসে। এরপর প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনার উদ্যোগ নেওয়া হয়।

আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর তিন দিনব্যাপী তিরোধান দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লালন একাডেমির সাবেক নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু।

তিনি বলেন, প্রায় দুই দশক ধরে একাডেমিতে নির্বাচিত কমিটি নেই। এ কারণে প্রতিষ্ঠানের আয় ও সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, প্রতিবছর দোল উৎসব ও তিরোধান দিবস উপলক্ষে মেলার মাঠ ও জলমহাল ইজারা এবং দানবাক্স থেকে আয় হয়। এবার তিরোধান দিবসের মেলার মাঠ ইজারা দিয়ে ৪৮ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে।

তৌফিক ইমরোজ খালিদী: সম্পাদকের রেখে যাওয়া আলো

অরূপের দেশে তৌফিকের অধরা বিমূর্ত ক্যানভাস

তৌফিক ইমরোজ খালিদী: একজন বন্ধু, আমার জন্য যিনি সীমানা পেরিয়েছিলেন

তৌফিক ইমরোজ খালিদী: আদিওস, মাই এডিটর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ