1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজের বার্তা, ‘খেলা শুরু হয়ে গেছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

দিল্লিতে শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত এর বিক্ষোভকারীদের ওপর পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি সরকারকে উদ্দেশ্য করে রাজ লিখেছেন, ‘খেলা শুরু হয়ে গেছে।’

সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, ‘আপনি এত ভয় পাচ্ছেন কেন? কেন কাঁপছেন?’ এমনকি রসাত্মক ভঙ্গিতে তার অভিনীত ‘সিংহাম’ সিনেমার জনপ্রিয় সংলাপ ধার করে বলেন— ‘চিটিং করতা হ্যায় তু’ (তুমি প্রতারণা করছ)।

দিল্লির যন্তর মন্তরের এই ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে প্রকাশ রাজ ছাড়াও পরিচালক অনুরাগ কাশ্যপসহ বিনোদন ও সামাজিক অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব মোদি সরকারের দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

জানা গেছে, ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধরপাকড় চালিয়ে অন্তত পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

সকালে দিল্লিতে পৌঁছনো মাত্রই আটক করা হয় ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরা, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ সহস্রাধিক বিক্ষোভকারীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ