1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয়দের গুলিতে শাহীন আহমদ (৩০) নামের এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনার খেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকা থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহীন কানাইঘাটের কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় দিনমজুর ও দুই কন্যাসন্তানের পিতা ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) রাতে শাহীন আহমদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তবর্তী সোনার খেওড় গ্রামের একটি কৃষি জমিতে তাঁর গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সীমান্তবর্তী ১৩২৮ নম্বর প্রধান পিলারের সংলগ্ন সোনার খেওড় এলাকায় মরদেহটি পড়ে ছিল। নিহতের বড় ভাই জসিম উদ্দিন খবর দিলে পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ