1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবের বিমানবন্দরে ভ্রমণ সতর্কতা জারি, বহু হতাহতের শঙ্কা আইএফআইসি ব্যাংকের গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন খুলশী থানার ওসি আবদুর রহিমকে এবার খুলনায় বদলি রহমত শাহর ব্যাটে আফগানদের প্রতিরোধ, দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য ৪ উইকেট এই লড়াই আপনাদের একার না, ঢাকা থেকে পাশে আছি: নাহিদ ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল

রহমত শাহর ব্যাটে আফগানদের প্রতিরোধ, দ্বিতীয় দিনে বাংলাদেশের সাফল্য ৪ উইকেট

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনটা দখলে গেছে আফগানিস্তানের। দিনের শুরুতেই গুটিয়ে যায় বাংলাদেশ, যোগ করতে পারে কেবল ২৯ রান। এরপর আফগানদের ব্যাটে পাঠিয়ে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশ। রহমত শাহর প্রতিরোধে ভালো অবস্থানে আছে আফগানিস্তান। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন নাজমুল হাসান শান্ত। প্রথম ইনিংসে ৯২.৩ ওভারে ৩৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নেমে ৭৯ ওভারে ৪ উইকেটে ২১১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান। এখনও ১৩৫ রানে পিছিয়ে তারা। রহমত শাহ ৮৪ রানে এবং ইকরাম আলি খিল ২৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। ৩৪৬ রান সামনে রেখে প্রথম ইনিংসে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। ৩১ বলে ১৭ রান করেন হাসান মাহমুদের শিকার হন। ১ উইকেটে ৩৪ রানে মধ্যাহ্ন বিরতিতে যায় আফগানিস্তান। দ্বিতীয় সেশনে নেমে ৬৪ রানে আউট হন শহিদুল্লাহ। ২০ রান করে শিকার হন ইবাদতের। এরপর পুরো সেশন কাটিয়ে দেন আব্দুল মালিক ও রহমত শাহ। চা বিরতির পর ফিরে আব্দুল মালিককে ফেরান ইবাদত। দলীয় ১৩৪ রানে ভাঙে ৭০ রানের জুটি। মালিক আউট হন ৪টি চার ও ১ ছক্কায় ১২০ বলে ৬২ রান করে। ১৩৯ রানে চতুর্থ উইকেট হারায় তারা। হাশমতউল্লাহ শাহিদী আউট হন খালি হাতে। মিরাজ ফেরান তাকে। পরে ইকরাম আলি খিলকে নিয়ে দিনের বাকি সময় পার করেন রহমত। ৭২ রানে অপরাজিত জুটি গড়েছেন দুজনে। ৮ চার ও ১ ছক্কায় ১৮৬ বলে ৮৪ রানে রহমত শাহ ও ৩ চারে ৯১ বলে ২৬ রানে অপরাজিত ইকরাম। বাংলাদেশ বোলারদের মধ্যে ইবাদত ২ উইকেট নেন। মিরাজ ও হাসান নেন একটি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে নেমে প্রথম দিনে ব্যাটে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন তানজিদ। ৪১ বলে নিজের প্রথম টেস্ট ফিফটি তোলেন। উদ্বোধনীতে ১৩৮ বলে ১২৪ রান আনেন সাদমানকে নিয়ে। ২২.৫ ওভারে ইসমাত আলমের বলে ইকরাম আলি খিলের হাতে ক্যাচ দেন তানজিদ। ৮ চার ও ৪ ছক্কায় ৭১ বলে ৮৩ রান করেন। দ্বিতীয় সেশনে ভালো সময় কাটিয়ে দেন সাদমান ও মুমিনুল হক। ৩৭.৫ ওভারে দলীয় ১৮৪ রানে জুটি ভাঙে। ৭৭ চারে ১১১ বলে ৬৭ রান করে মোহাম্মদ সালেম এর শিকার হন। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল মিলে ৩৭ রান। ২২১ রানে মুমিনুল আউট হলে জুটি ভাঙে। ৭০ বলে ৩৯ রান করেন মুমিনুল। এরপরই ধস নামে। ৫ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় টিম টাইগার্স। মুশফিকুর রহিম খালি হাতে এবং নাজমুল হাসান শান্ত ২৯ রানে আউট হন। ২২৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। পরে লিটন ও মিরাজ মিলে সেশন শেষ করেন। চা বিরতির পর নেমে ৭২.২ ওভারে ২৮৭ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। মিরাজ আউট হন ২৪ রান করেন। ক্যারিয়ারের ২১তম ফিফটি করে লিটন আউট হন দলীয় ৩০৩ রানে। ৪ চারে ৮৯ বলে ৫৩ রান করেন। একই ওভারের শেষ বলে হাসান মাহমুদ ২ রান করে ফেরেন। পরে নাঈম হাসান ও তাইজুল মিলে দিনের খেলা শেষ করেন। ১১ রানে নাঈম হাসান এবং ৪ রানে তাইজুল ইসলাম দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। এ দিন স্কোরবোর্ডে কেবল ২৯ রান যোগ করে বাংলাদেশ। ৯ রান করে সালেমের চতুর্থ শিকার হন তিনি। অন্য দিকে নাইম টানতে থাকে বাংলাদেশকে। সঙ্গী হন ইবাদত হাসান। তবে ৭ বলের বেশ টিকতে পারেননি তিনিও, রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফিরেন। নাইম থেকে যান অপরাজিত। ৬৭ বলে ৩৫ রান করেন তিনি। আফগান বোলারদের হয়ে মোহাম্মদ সালেম ৪ উইকেট নেন। ইয়ামিন আহমদজাই ৩টি ও ইসমাত আলম নেন দুটি উইকেট। এছাড়া কাইস আহমেদ নেন একটি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ