1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভুয়া বিল দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, বাধ্যতামূলক অবসরে ডিএনসির প্রধান রাসায়নিক পরীক্ষক বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক দুর্গাপূজায় ব্যাংক ৩ দিন বন্ধ, তবে খোলা ১৭ অক্টোবর দুর্নীতির অভিযোগে কারা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ইউপি ভোটের দিনক্ষণ চূড়ান্তে সোমবার বৈঠকে বসছে ইসি অসদাচরণ ও দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, রাসায়নিক পরীক্ষক অবসরে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী সোনালী যুগের প্রবীণ অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা: আইজিপি

বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) স্পোর্টস ক্লাবের আয়োজনে শুরু হয়েছে আন্তবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’।

রোববার (১১ অক্টোবর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটির মহাসচিব এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন, সাংগঠনিক সম্পাদক মো. ময়দুল ইসলাম মঈদ, বায়োস্ফিয়ার কনসার্নের পরিচালক মঞ্জুস সাত্তার মো. রাসেল, আইটিইটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ.এস.এম. আশিক ইস্তিয়াক লিখন এবং আসুটেক্সের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মোহেবুল ইসলাম (টিটু)।

আইটিইটির সাংগঠনিক সম্পাদক মো. ময়দুল ইসলাম মঈদ বলেন, জয়-পরাজয় খেলারই অংশ। খেলাধুলা মানসিক প্রশান্তি ও প্রফুল্লতার অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশ নেওয়া উচিত। এর মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়, যা পরবর্তী সময়ে পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী হওয়া সত্ত্বেও নেতৃত্বের অভাবে অনেকেই কর্মক্ষেত্রে পিছিয়ে পড়েন।

আইটিইটির মহাসচিব এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং নেতৃত্বের গুণাবলি ও দলগত কাজের মানসিকতাও গড়ে তোলে। বিশ্ববিদ্যালয়ের দল যেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পারে, সে লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন খেলায় ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখা এবং প্রতিযোগিতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের প্রতিটি বিভাগেই দল ও ভালো খেলোয়াড় রয়েছে। কারও কিছু দুর্বলতা থাকতে পারে। তবে ফলাফল যা-ই আসুক, তা মেনে নিতে হবে। এটাই স্পোর্টসম্যানশিপ। হারলাম নাকি জিতলাম, সেটি বড় বিষয় নয়; খেলাটা ভালো হয়েছে কি না, সেটিই মূল বিষয়।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিতার ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। পরে অনুষ্ঠিত হয় গ্রুপ ড্র। এতে ১০টি বিভাগকে দুটি গ্রুপে ভাগ করা হয়।

গ্রুপ ‘এ’-তে রয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে রয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের অংশগ্রহণে তৈরি ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’-এর প্রোমো ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিনিধিরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ