1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

খুলে দেওয়া হলো মারুতি-সুজুকির বন্ধ কারখানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২
  • ১৫৪ Time View

শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে সংর্ঘষের জের ধরে প্রায় একমাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকির কারখানা। হারিয়ানা রাজ্যে অবস্থিত কারখানাটি মঙ্গলবার খুলে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্বল্প পরিসরে কারখানার কাজ শুরু করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। প্রায় ৩শ’ শ্রমিকের কাজে যোগদানের মধ্য দিয়ে কারখানাটির কার্যক্রম পুনরায় শুরু হয়। এদিকে কারখানা খুলে দেওয়া উপলক্ষে কারখানা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

উল্লেখ্য, এক মাস আগে সংঘর্ষে প্রতিষ্ঠানটির একজন ব্যবস্থাপক নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরো শতাধিক লোক।

উৎপাদন বন্ধ থাকার কারণে মারুতি-সুজুকির প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৪৪ লাখ ডলার ক্ষতি হতো বলে ধারনা করা হয়।

সংর্ঘষের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যেই মারুতি-সুজুকি কর্তৃপক্ষ প্রায় একশ’ শ্রমিককে বরখাস্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ