1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

পাকিস্তানে বাস থামিয়ে ২৫ শিয়াকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২
  • ১৩১ Time View

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় নারান উপত্যকায় বন্দুকধারীরা ২৫ শিয়া মতাবলম্বীকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার গিলজিতের কাছে তিনটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে এনে হত্যা করা হয় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তিনটি বাসে করে তারা রাওয়ালপিন্ডি থেকে গিলজিতের দিকে যাচ্ছিল। পথে নারান উপত্যকায় একদল সশস্ত্র লোক বাসের যাত্রীদের নামতে বাধ্য করে এবং তাদের সেখানেই গুলি করে হত্যা করে। হামলাকারী ছিল কমপক্ষে ১০ জন।

হত্যাকাণ্ডটি ঘটেছে গিলজিত জেলা এবং মানসেহরার মধ্যবর্তী বাবুসার বাসস্টপেজের কাছে।

গিলজিতের ডেপুটি ইনস্পেকটর জেনারেল আলী শের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,  বাসযাত্রীরা গিলজিতের দিকে যাচ্ছিল। ওই এলাকাটি মূলত শিয়া অধ্যুষিত।

এ অঞ্চলে এর আগেও বহুবার শিয়া-সুন্নি সংঘাতের ঘটনা ঘটেছে। এখানে উগ্রপন্থি সুন্নি মুসলিমরা শিয়াদের ওপর হামলা করে।

তবে পুলিশ কর্মকর্তা আলী শের বলেছেন, এ ঘটনাকে ঠিক সাম্প্রদায়িক সহিংসতা বলে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ