1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

মঙ্গল অভিযানের ঘোষণা দিল ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২
  • ১৪২ Time View

সৌরজগতের লাল গ্রহ মঙ্গলে খুব শিগগির মহাকাশ যান পাঠাবে ভারত। গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত এ মিশনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বুধবার ভারতের ঐতিহাসিক লালদূর্গ ময়দানে ৬৬তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এ মঙ্গল মিশন বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

মনমোহন সিং বলেন, “ইতিমধ্যে মন্ত্রিসভা ‘মঙ্গল প্রদক্ষিণ অভিযান’ অনুমোদন করেছে। এ অভিযানে আমাদের মহাকাশযান মঙ্গলের কাছাকাছি গিয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করবে।”

এ সময় চলতি বছর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা এবং আবহাওয়া উপগ্রহ রিসাত-১ এর সফল উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জাতীয় বীর আখ্যা দিয়ে অভিনন্দিত করেন প্রধানমন্ত্রী।

মঙ্গল মিশন সফলভাবে সম্পন্ন করতে পারলে ভারত যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও চীনের পর ষষ্ঠ দেশ হিসেবে মঙ্গল অভিযান ক্লাবে অন্তর্ভূক্ত হবে।

তবে, তীব্র ক্ষুধা, দারিদ্র্য ও শিশু-অপুষ্টি যেখানে এখনো অন্যতম প্রধান সমস্যা সেখানে ভারতের এই ব্যয়বহুল ও উচ্চাভিলাষী পরিকল্পনা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ