1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি ৬৪ জেলায় কমিটি দিল এনসিপি, অক্টোবরের মধ্যে সব উপজেলায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর বুলবুলের খুঁটির … খুলনা মহানগর ছাত্রদলের জরুরি সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ খুলনায় ৫ দিনব্যাপী টি-২০ এশিয়া কাপ অন্ধদের ক্রিকেট কাউন্সিলের … রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ২ মাসে ১৪৬১ অভিযোগ দালাল সামলাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ঢাকা মেডিকেলের নতুন পরিচালক

ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ১৪৬ Time View

নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নিচ্ছেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম, মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, মোহাম্মদ জমির, মো. রশিদুল আলম, মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এইচ এন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ ও রিয়াজুল কবির কাওছার।
ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ শুরু

প্রায় সব দলের সঙ্গে আলোচনার পর ক্ষমতাসীন দলের সঙ্গে মতবিনিময় করছে ইসি। ৪ নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন সংলাপে।

সংলাপের শুরুতেই তাদের সবার সঙ্গে পরিচিত হন সিইসি নুরুল হুদা।

এ পর্যন্ত ৩৭টি দল ইসির সংলাপে এসেছে। ৪০টি নিবন্ধিত দলের সঙ্গে ইসির এই সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ